দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে আসামি রাব্বি মিয়া (২৭) পালানোর ঘটনা ঘটেছে। তবে ২৩ ঘণ্টা পর তিনি আবারও গ্রেপ্তার হন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পুনরায় শেরপুর থানায় আনা হয়েছে।
রাব্বি মিয়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনির বাসিন্দা। তিনি শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার হয়ে সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর থানায় আনা হয়। সেখানে তাকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে রাখা হয়েছিল।
পরে সকাল ৭টার দিকে বাথরুমে যাওয়ার সুযোগ পেয়ে কনস্টেবল রাশেদুল ইসলাম তাকে বাইরে নিয়ে গেলে রাব্বি আচমকা ধাক্কা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর দায়িত্বে অবহেলার কারণে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
শেরপুর থানার এসআই সুব্রত সিং জানান, থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। এরপর এসআই বিকাশ চক্রবর্তী ও এসআই সাইফ নেতৃত্বে পুলিশী টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আসামিকে ধরতে শেরপুর, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় পুলিশের একাধিক দল কাজ করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাব্বিকে রবিবার সকালে সলঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, থানার নেতৃত্ব ও প্রশাসনিক অদক্ষতার কারণে এমন ঘটনা ঘটেছে। তারা শুধু অবহেলাকারী পুলিশ সদস্যদের প্রত্যাহারের নয়, থানার সার্বিক কার্যক্রম তদারকির আহ্বান জানিয়েছেন।
এমএস/