দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল কাদের সৈয়ালের ছেলে।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, লিটন দীর্ঘদিন ধরে যুবলীগের পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন গ্রেপ্তার এড়াতে সক্ষম হন।
লিটনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এমএস/