দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
গ্রেপ্তার শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।
ওসি জানান, শিপনের স্বীকারোক্তি অনুযায়ী, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা চলছিল। সেই মামলার পাল্টা হিসেবে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করেন সালমানের চাচা রিপন খন্দকার ও সহযোগীরা। পরিকল্পনা অনুযায়ী রিপন ও নয়ন শিপনকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হত্যায় অংশ নিতে রাজি করান। ঘটনার দিন রাতে রিপন নিজ ভাতিজা সালমানকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যান। এরপর ৮-৯ জন মিলে সালমানকে নির্মমভাবে হত্যা করে।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, শিপনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মে সকালে লোহাগড়ার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে যুবদল নেতা সালমান খন্দকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএস/