দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে নয়টার দিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে হল রুমের আসবাবপত্র, কেয়ারটেকারের কাপড়-চোপড় ও নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ আইনশৃঙ্খলা বাহিনী জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের কেউ বসবাস করেন না। পরিবারের অপর সদস্যরা এলাকার বাইরে থাকে।
এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিফটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, আগুনের ঘটনায় তিনি বিচলিত নন। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে এই বাড়িতো কিছুই না।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুন কীভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
/অ