দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি সাজানো বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ ইব্রাহিম মোল্যা (৩৮) কে শুক্রবার ভোররাতে যশোর কোতয়ালী থানার বকচর বিহারী কলোনির নিখোঁজ ইব্রাহিমের ভাইরা ডালিম হোসের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার তপনবাগ গ্রামের মৃত আব্দুর রহমান মোল্যার ছেলে।
সদর থানা পুলিশের শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর ভিকটিমের স্ত্রী মোসা. ইরানী খাতুন থানায় অভিযোগ করেন ভোররাতে ৩টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে।
তিনি আরও বলেন, ইব্রাহিমসহ তারা পরিবারের লোকজনের সাথে যোগসাজসে আত্মগোপনে ছিল। স্থানীয় একটি সরকারি জলমহাল নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ রয়েছে, তাদের ফাঁসাতে এ নাটক সাজানো হয় বলে গ্রেপ্তারকৃতা শিকার করেছে।
এ ঘটনায় গতরাতেই নিখোঁজের অভিযোগকারী তার স্ত্রী ইরানী খাতুন(২৭), ইব্রাহিমের ভাই রুহল আমি(৪৫) ও চাচা রমজান আলী(৫৫)কে আটক করে পুলিশ।
এ ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ও পুলিশকে হয়রানি করার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হায়াৎ মাহমুদ খনি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/