দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) হাসপাতালের প্রশাসনিক ভবনের তিন তলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য এই আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৩ জন। সোমবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পর আসমা বেগম মারা যান। আসমা বেগম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পুরান ঢাকায় বসবাস করতেন।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন রোগী মারা গেলেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এই পর্যন্ত ১২৯ জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থাকতেন কিংবা ঢাকা থেকে ভ্রমণ করে এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।