দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় ফেনসিডিল রাখার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—গাংনীর করমদি মধ্যপাড়ার জুয়েল হোসেন, স্বপন আলী, আবেদ আলী ও টিপু।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ আকুবপুর এলাকায় একটি ট্রাক আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ চার আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাদের হাজতে পাঠানো হয়েছে।
এমএস/