দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে সোহাগ পরিবহনের কাউন্টার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা চুরির ঘটনায় হামদান পরিবহনের দুই হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মণিহার এলাকা থেকে হামদান পরিবহনের দুটি বাসে অভিযান চালিয়ে সোয়াইব ও হৃদয়কে আটক করে ডিবির এসআই অলোক কুমার দে (পিপিএম)।
আটকরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার সোয়াইব শেখ (২০) ও হৃদয় চৌধুরী (২০)।
ডিবি পুলিশ জানায়, চলতি বছরের জুলাই মাসে নিউমার্কেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের বাথরুমের এক্সজস্টর ভাঙার মাধ্যমে চোররা ১ লাখ ৬০ হাজার টাকা চুরি করে। মামলার পর সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেলেও চোরদের মুখ বাঁধা এবং পকেট রাউটার ব্যবহার করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
পরবর্তীতে ট্রাউজারের সূত্র ধরে তিন মাসের নজরদারির পর গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মণিহার এলাকা থেকে হামদান পরিবহনের দুটি বাসে অভিযান চালিয়ে সোয়াইব ও হৃদয়কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভার, হাতুড়ি এবং সিমবিহীন পকেট রাউটারের মাধ্যমে সচল মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোহাগ পরিবহন কাউন্টার চুরির ঘটনা স্বীকার করেছে এবং দেশব্যাপী বিস্তৃত একটি চুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করার চেষ্টা চলছে।
/অ