দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে লাশটি মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে মাটি খুঁড়লে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্বজনরা মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
এর আগে বুধবার রাতে আজান দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাস সরদারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় মামলা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ