দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল সরকারি নার্সিং কলেজে তিন শিক্ষকের অপসারণ দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার মানোন্নয়নের দাবিতে চলতি বছরের মে মাসে সারা দেশের নার্সিং কলেজগুলোর সঙ্গে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন শুরু হয়। ওই সময় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর কয়েকজন শিক্ষক হামলা চালান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষকদের অপসারণ দাবি জানিয়ে আসছিলো তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক আলী আজগরসহ আরও দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, হুমকি প্রদান, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ, যৌন হয়রানি, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি ও আধিপত্য বিস্তার। এসব অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
/অ