দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএসসি শিক্ষার্থীরা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত ‘অসম ও অযৌক্তিক কমিটি’ প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রকর্তৃক বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন, পটুয়াখালী জেলা শাখা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা এসে শেষ করে। পরে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। এ সময় রাস্তার দুপাশে সড়কে শতশত গাড়ির যানজট আটকা পড়ে ভোগান্তিতে শিকার হয় সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পকারখানা, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ তাদের পেশাগত সমস্যা সমাধানের পরিবর্তে এক শ্রেণির ডিগ্রি প্রকৌশলী অযৌক্তিক দাবি তুলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সম্প্রতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা দেশের আইনের শাসন ও গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি বলে দাবি করেন তারা।
সরকার যদি দ্রুত এসব সমস্যার সমাধান না করে তবে আন্দোলন আরও তীব্র করা হবে। দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীরা একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তারা আরো বলেন, বিএসসি ডিগ্রীধারীদের উত্থাপিত দাবি সম্পূর্ণ অযৌক্তিক। দশম গ্রেড আমাদের জন্য নির্ধারিত, যা গেজেটভুক্ত, কেন তারা দশম গ্রেড দাবি করছে। কখনও তাদের এ দাবি পূরণ হবে না। আমরা দরকার হয় আরও কঠোর আন্দোলন গড়ে তুলে রাজপথে রক্ত ও জীবন দেব, তবু আমদের দশম গ্রেড ছাড়ব না। আমাদের সাত দফা দাবি মানতেই হবে।
পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।
এফএইচ/