দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাদীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পাকার মাথা এলাকার মাহাবুব সরদারের ছেলে এবং পেশায় স্কেভেটরচালক (ভেকু) ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রাজিব সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম খেয়াঘাটে যাচ্ছিলেন। পথে কাদীরহাটে হঠাৎ এক বৃদ্ধ রাস্তার মাঝখানে চলে আসেন। দুর্ঘটনা এড়াতে রাজিব মোটরসাইকেল ঘুরিয়ে পাশ কাটানোর চেষ্টা করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/অ