দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী পৌর শহরের সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথসহ আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় বুথের নিরাপত্তাকর্মী মজিবুর (৫৫) কে মারধর করে বেঁধে ফেলা হয়।
শনিবার (১৬ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে আদালতপাড়া সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে চোরেরা ঢুকে নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে। পরে তাকে কম্বল দিয়ে বেঁধে অন্ধকার কক্ষে ফেলে রেখে বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা, মালামাল ও মনিটর চুরি করে। ভোর সাড়ে চারটার দিকে একই এলাকার সিকদার স্টোরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য নিয়ে যায় চোরেরা।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/কে