দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালির কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলে আলামিন খা (২৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। যা ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে জেলের কাছ দিয়ে মাছটি কিনে নেন হাসিব ফিসের ব্যবসায়ী হাসিব খান।
মাছটি পাওয়া জেলে আলামিন খা জানান, আজ সকাল (১৬ আগস্ট) ভোর রাতের দিকে বঙ্গোপসাগরের মাছ শিকারে গেলে সমুদ্রে মাছটি ভেসে থাকতে দেখি। পরবর্তীতে ২ জন মিলে মাছটি নৌকায় তুলে নিয়ে আসি।মাছটি খুব ভালো দামে বিক্রি করেছি। আমি খুব খুশি।
প্রতিদিনের মত মাছ কিনতে আসা ক্রেতা নাসির বলেন, এরকম মাছ সচারাচর পাওয়া যায় না, এত বড় কোরাল কার না দেখতে মন চায়। আমাদের মতো মানুষের এত দাম দিয়ে মাছটি কেনা সম্ভব না। এ মাছ খুবই সুস্বাদ।
ব্যবসায়ী হাসিব জানান, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি, এসব বড় কোরাল সব সময় পাওয়া যায় না। মাছটি দেখে আমার পছন্দ হয়েছে, তাই ১৬০০ টাকা কেজি ধরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিয়েছি। দূরে কোথাও পাঠাবো না এই জায়গাতে বসে বিক্রি করব। আশা করি দুই তিন হাজার টাকা লাভে বিক্রি করতে পারবো।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। এটা আসলে জেলেদের জন্য খুশির খবর। আমাদের যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা ছিল সেটারই সুফল পাচ্ছে জেলেরা। কোরাল মাছে জিংক ও আয়োডিন রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও গলগণ্ড রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ এই মাছটি আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে। এরকম বড় বড় মাছগুলো ধরার মাধ্যমে আমাদের জেলেরা স্বাবলম্বী হবে।
কে