দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও মিললো বিশাল আকারের কোরাল মাছ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাজারে ওঠে ৪৪ কেজি ওজনের দুটি কোরাল—একটির ওজন ২৭ কেজি, অন্যটি ১৭ কেজি। নিলামে এগুলো বিক্রি হয় মোট ৬৬ হাজার টাকায়, কেজি প্রতি প্রায় ১,৫০০ টাকায়।
মাছদুটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করেন কুয়াকাটার ব্যবসায়ী গাজী ফিশের মালিক মো. বশির গাজী। তিনি জানান, বড় আকারের মাছ পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় হওয়ায় কুয়াকাটায় এদের চাহিদা বেশি। মাছ দুটি ঢাকায় পাঠিয়ে আরও ভালো দামে বিক্রির পরিকল্পনাও রয়েছে তার।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, 'এ মৌসুম বড় মাছের মৌসুম। এখন ইলিশ, কোরালসহ সামুদ্রিক মাছের সরবরাহ আছে। যদিও আগে এমন মাছ বেশি ধরা পড়ত, এখন তুলনামূলক কম আসে।'
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'এটি মূলত ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফল। জেলেরা সঠিকভাবে তা মেনে চলেছে বলেই এখন বড় মাছ ধরা পড়ছে। সামনের দিনগুলোতে কোরাল, ইলিশসহ আরও নানা প্রজাতির সামুদ্রিক মাছের ভালো সরবরাহ পাওয়া যাবে।'
এমএস/