দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সারা দেশব্যাপী যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আমাদের সাংবাদিকতা হুমকির মুখে গিয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা চাই সরকার দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য সুরক্ষা ও নিরাপত্তা আইন কার্যকরীভাবে বাস্তবায়ন করবে, যাতে আমরা নিরাপদে সাংবাদিকতা করতে পারি।
/অ