দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে মাইকিং করে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও ১টি মোটরসাইকেলসহ স্যান্ডেলের দোকান, সার ও কীটনাশকের দোকান, দর্জির দোকান এবং মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে একজন আহত হয়েছেন।
/অ