দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে রহিম সর্দার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার কাজে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম সর্দার। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদ ব্যাপারীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নিলুফা বেগম অভিযোগ করেন, তার ভাই আসাদ ব্যাপারীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। পরে সুদ-আসল মিলিয়ে এক লাখ টাকা পরিশোধ করলেও আসাদ আরও টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
তবে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি মূলত টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। তারা একসঙ্গে ব্যবসা করতেন। পাওনা টাকা চাইতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় রহিমকে ঘুসি মারা হলে তিনি মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই