দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে থাকা খালের পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইফা মনি দক্ষিণ সুনই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয়ের আশপাশে বসবাসকারী পরিবারের শিশুদের প্রতি আরো বেশি নজরদারি প্রয়োজন। অভিভাবকদের সামান্য অসতর্কতাই কারণেই প্রতিনিয়ত নিষ্পাপ শিশুরা প্রাণ হারাচ্ছে।
এদিকে শিশু তাইফার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে পুরো পরিবেশ।
/অ