দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের সদর উপজেলায় ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফা প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।
স্বজনদের বরাতে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় এক শিশুর সঙ্গে খেলছিল আলিফা। এসময় রাস্তার পাশের গাছে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ভিমরুল এসে দুই শিশুকে আক্রমণ করে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর শহরের নিরাময় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলিফার মৃত্যু হয়।
আহত অপর ছেলে শিশু বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/অ