দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্বাস্থ্যকর পরিবেশ ও ভ্যাট ফাঁকি দেওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় একটি মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে মুক্তাগাছার ঐতিহ্যবাহী প্রসিদ্ধ আদি গোপাল পালের মন্ডার দোকান মালিককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। একেএম লুৎফর রহমান বলেন, কারিগরদের অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি তৈরি, ভ্যাট ফাঁকি দেওয়া, ক্রেতাদের রসিদ না দেওয়া, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দাম আদায়, মূসকের চালান না দেওয়াসহ বেশ কিছু অপরাধে আদি গোপাল পালের মন্ডার দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এই জরিমানা করা হয়। এসময় একই আইনে অন্যান্য দোকানে জরিমানা করা হয়। মন্ডার বিক্রয় মূল্যের সঙ্গে উৎপাদন খরচের সামঞ্জস্যের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।