দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে হাটখোলা সীমান্তের ২৮১/১৫ পিলার এলাকায় বিজিবি কমান্ডার দেলোয়ার হোসেন বিএসএফ কমান্ডার কে কে যাদবকে মিষ্টি উপহার দেন। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি কমান্ডার বলেন, বিজিবি দিবসে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁয়ার পক্ষে বিএসএফ-১৩৭ ব্যাটালিয়নের অধিনায়কে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবেও বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এতে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।
জেবি