দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়লা কুড়াতে গিয়ে বগুড়ার রেলস্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণে মোজাম প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধের হাত ও পা ঝলসে গেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রেলস্টেশনের উত্তর দিকে এ ঘটনা ঘটে।
আহত মোজাম প্রামানিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোজাম প্রামানিক জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইলের বাসিন্দা। বর্তমানে বগুড়ার সোনাতলা তালতলা এলাকায় বাস করেন এবং বগুড়া শহরে ময়লা-আবর্জনা থেকে ভাঙারি মাল কুড়িয়ে বিক্রি করেন।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।
তিনি জানান, ওই বৃদ্ধ ময়লা কুড়ানোর কাজ করেন। স্টেশন এলাকার ময়লার মধ্যে ঘাটাঘটি করছিলেন। ককটেল বা বিস্ফোরক জাতীয় কিছু তার হাতে আসে। বৃদ্ধ মানুষ বুঝতে পারেননি, নাড়াচাড়া করতে গিয়ে ওটা বিস্ফোরিত হয়। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করায়। তিনি এখন শঙ্কামুক্ত।
কেএইচ