দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল মান্নান মিয়া এবং মাতা জাহানারা মান্নান।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কে