দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল (২১) বরিশালের মো. এনামুল হোসেনের ছেলে ও সে রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।
তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু নিয়ে সন্দেহ হলে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসে শিমুল। শনিবার দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সে। পরে পানিতে তলিয়ে যায় শিমুল। এরপর আর উঠে না আসলে খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে। পরে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
/অ