দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
জানা যায়, গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেয়। এদিকে এনায়েতকে খুঁজে না পেয়ে গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার রাত ১০টার দিকে শিবচরের ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি দেখতে পান। পরে এনায়েতের পরিবার মরদেহটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
/অ