দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও হালনাগাদ নবায়ন না থাকায় সাত পরিবহনকে ৩৯ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
পরিবহনগুলো হলো- হিমাচল, ইকেনো, উপকূল, সানি-জনি, মিয়ামী, লাল সবুজ, ও একুশে পরিবহন। তাদেরকে সাতটি মামলা দিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আহসান হাফিজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে জেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় প্রসিকিউটর হিসেবে বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম ও নিরাপত্তায় একদল ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন।