দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ সেনবাগে নৌকার প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতের কোনো একসময় উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা তোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, চাঁদপুর খলিফা তোলা এলাকায় নৌকার নির্বাচনি অফিসে রাতের কোনো একসময় ভাঙচুর করে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই অফিসের একাংশ পুড়ে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে জানায়, নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছে। এতে ওই অফিসের একাংশ পুড়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
জেবি