দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত ঘটনা। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু নেওয়া হয়নি।
এলাকাবাসী ও পরিবার বলছেন, রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখুঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রথমে প্রবেশ করে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আরএ