দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর পুরান বাজারে আগুন লেগে ক্ষতি হওয়ায় ব্যবসায়ীদের ঢেউটিন দিলো সদর উপজেলা প্রশাসন।
বুধবার (২১ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলা কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
জানা যায়, গত ৩ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরানবাজার এলাকায় সৌরভ হার্ডওয়্যার নামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, মেশিনারি ও কসমেটিক্সের অন্তত ১৮টি দোকান। এতে তিন কোটি টাকার ক্ষতি বলে দাবি ব্যবসায়ীদের। এসব ব্যবসায়ীদের মধ্যে ২৫ জনকে এক বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়। এর আগে প্রত্যেক ব্যবসায়ীকে ৫ হাজার করে টাকা দেয় উপজেলা প্রশাসন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
আরএ