দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে তিনিও মর্মাহত। এ ঘটনা তার অগোচরে ঘটেছে। এটার সঙ্গে যারা জড়িত, ইতোমধ্যে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া একটি হাই পাওয়ার কমিটি করে দেওয়া হয়েছে। আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে।
আরএ