দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সীমান্তের সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার মধ্যেবর্তী নলজুড় এলাকার একটি খেলার মাঠ দখলে নিতে চায় ভারতের বিএসএফ।
এ নিয়ে বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয় । এতে অংশ নেন স্থানীয় জনসাধারণ।
স্থানীয়রা জানায়, বিএসএফ দাবি করছে ১৫ বছর আগে পলাতক শেখ হাসিনা এই জায়গাটি ভারতকে দিয়ে গেছেন । কিন্তু এটি মানতে রাজি নয় বাংলাদেশের বিজিবি সদস্য এবং স্থানীয় জনসাধারণ।
তারা বলছে, স্বাধীনতার পর থেকে এই মাঠে খেলাধুলা করে আসছিল স্থানীয় শিশু-কিশোর এবং যুবকরা। কিন্তু হঠাৎ করে গতকাল এবং আজকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই মাটিতে লাল পতাকা টাঙিয়ে দিতে চায়। এতে স্থানীয় লোকজন ও বিজিবি বাধা দেয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তবর্তী এই জায়গাটিতে বিএসএফ এবং বিজিবি সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন।
এফএইচ/