• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর
  • শিবচর

ছেলেকে সেতু থেকে ফেলে দিলেন মা!

মাদারীপুর প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ০৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে নাসির উদ্দিন নামের ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী ছেলেকে সেতুর ওপর থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপরে এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেতু থেকে ফেলে দেওয়া নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

সেতুতে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই ৬ বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ের ওপরে বসে ছিল এক নারী। সেতুতে চলাচলকারীরা ওই নারীকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে মানুষের চলাচল কিছুটা কমে আসলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেয় ওই নারী।

এই দৃশ্যটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিংয়ের ওপরে থাকা স্থানীয় কিছু মানুষ। পরে তারা এগিয়ে গেলে রিজিয়া বেগম নামের (৪৫) ওই নারী অকপটে স্বীকার করেন, জন্মের পর থেকেই নাসির উদ্দিন প্রতিবন্ধী। হাত-পা চিকন, কথা বলতে পারে না এবং দাঁড়াতেও পারে না। এদিকে, স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের বোঝা এখন তার ওপরে।

সন্তান ফেলে দেওয়ার দৃশ্যটি দেখে নুর আলম নামের এক আইসক্রিম বিক্রেতা পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়াল খাঁ সেতুর ওপর থেকে একটি মেয়েসহ ওই নারীকে হেফাজতে নেয়।

এদিকে, নিজের সন্তানকে নদীতে ফেলে দেওয়ার দৃশ্যটি কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। তারা এই মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তবে নিখোঁজ ওই প্রতিবন্ধীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ওই নারীকে হেফাজতে আনা হয়েছে। ছেলেটিকে উদ্ধারে অভিযান চলছে।

/অ

  • মাদারীপুর
  • আড়িয়াল খাঁ সেতু
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৪০ হাজার মানুষের ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৪০ হাজার মানুষের ঈদ উদযাপন
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।