দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রানা (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) এ রায় ঘোষণা দেন। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান।
দন্ডিত মো. রানার (৩৪) বরিশাল নগরীর বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী আইসক্রিম কিনতে বাসা থেকে বের হয়। ফেরার পথে রানা তার মুখ চেপে ধরে পাশে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে কিশোরীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ শেষে পালিয়ে যায় রানা। এ ঘটনায় ওই রাতে রানাকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ২০১৩ সালের ২৭ মে কোতয়ালী মডেল থানার এসআই সুমন হালদার রানাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতের বিচারক সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
/অ