দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরের চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের নিকট স্থানীয় চাঁদা দাবি ও মাদ্রাসায় যাতায়াতের বাঁধা এবং জীবন নাশের হুমকীর প্রেক্ষিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় চকশালাইপুর মাদ্রাসা বাজার সংলগ্ন খলিলের চাতালে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অভিভাবক শাহানুর মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে একরামুল কাজী, শহিদুল ইসলাম, সাজু মিয়া প্রমুখ।
চকশালাইপুর আলিম মাদরাসা ও বাজারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাখাওয়াত হোসেনকে গতবছর ১০ নভেম্বর স্থানীয় একদলভুক্ত চাঁদাবাজ ব্যক্তি মাদরাসা অফিসে অবরূদ্ধ করে বিভিন্ন কৌশলে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা তাকে অফিসে অবরূদ্ধ করে জীবন নাশের হুমকি প্রদর্শন করে থাকে। ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পর প্রথমে থানা কর্তৃপক্ষ এবং পরে সেনাবাহিনীর হস্থক্ষেপে তাকে উদ্ধার করেন। চাঁদাবাজরা ব্যর্থ হয়ে মাদরাসায় যাতায়াতে বাধা প্রদানসহ প্রতিষ্ঠানে যেকোনদিন পাইলেই জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। অধ্যক্ষ সাহেবের অবর্তমানে মাদরাসা প্রশাসনিক কাজকর্মের চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার ব্যপক ক্ষতি হচ্ছে। মাদরাসার অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উল্লেখিত ঘটনার তীব্র প্রতিবাদ এবং অধ্যক্ষ সাহেবকে যথা শিগগিরই প্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিতসহ প্রতিষ্ঠানটি চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
এফএইচ/