দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এনামুল(১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধার সময় পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনামুলের আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, পরিবার ও স্থানীয়রা জানান, সে কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অস্থির ছিল।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
কে