দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মা নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন। একই সঙ্গে তিনি মানসিক অস্থিরতায়ও আক্রান্ত ছিলেন। তার ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সাজেদা আক্তারও গুরুতর অসুস্থ ছিলেন।
পরিবার ও প্রতিবেশীদের বরাতে জানা যায়, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক চাপে শাহনাজ বেগম মঙ্গলবার গভীর রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজে রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, মা ও মেয়ের অসুস্থতা এবং পারিবারিক নানা সংকটের কারণে শাহনাজ বেগম গভীর মানসিক চাপের মধ্যে ছিলেন। এই হতাশা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া দেশটিভিকে জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটে।
/অ