দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতংক তৈরি হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টায় গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার ফ্লোর থেকে লাল কসটেপ মোড়ানো বোমা দুটি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীরা প্রথমে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বস্তু দেখতে পেয়ে আমাকে আবগত করে। আমি শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সঙ্গে গিয়ে বস্তুগুলো দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল জানান, বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আরএ