দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের টাকার জন্য বাবা তাজুল ইসলামকে (৬৫) দা দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে মো. সুমনকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ির তাজুল ইসলামের ছেলে। সুমন মাদকাসক্ত। এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় তিনি কারাভোগ করেন।
মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরও মাদক ছাড়েনি। ২০১৮ সালের ৩ জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেওয়ার পূর্বের রেশ ধরে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাজুল ইসলামকে নৌকা থেকে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে পেটে এবং পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ওইসময় বাড়ির লোকজন তাজুল ইসলামকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় সাত বছর চলাকালীন সময়ে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন।
এফএইচ/