• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

ভাস্কর্যশিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, গ্রেপ্তার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তার বসতঘরের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মারুফ (২১)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

ভুক্তভোগী শিল্পী মানবেন্দ্র ঘোষ আশঙ্কা করছেন এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার চারুকলা ইনস্টিটিউট আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মোটিফ তৈরিতে অংশ নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়। অভিযোগ ওঠে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানিয়েছেন। তবে তিনি তা অস্বীকার করেছেন। তার দাবি, তিনি শুধু একটি বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন।

এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট। বর্তমানে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাড়ানো হয়েছে পুলিশের টহল।

মানবেন্দ্র ঘোষ জানান, ঘটনার আগের দিনেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন এবং সরকারের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএ

  • আগুন
  • মানিকগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাসচালককে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাসচালককে জরিমানা
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।