দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতের দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মেসবাহ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দিগ্ধ আসামি অ্যাডভোকেট আব্দুস সালাম। আব্দুস সালামকে আজ দুপুরে আদালতে নেওয়া হয়েছে।
আরএ