দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সব প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২৬ জুন) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩ জুলাই সকাল থেকে বন্দর কার্যক্রম পুনরায় সচল হবে বলেও জানান তিনি।
তবে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।