দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার এ্যাড. কামরুল ইসলাম প্রকাশ খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং একই উপজেলার গোপালপুর এলাকার মৃত. আয়নাল বেপারীর ছেলে জিয়াউর রহমান (৪২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সেওতা এলাকার সোরহাব আলী মণ্ডলের বহুতল ভবনের নিচতলায় দীর্ঘদিন আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন সুলতানা বেগম। তিনি এবং তার সহযোগী জিয়াউর রহমানকে নিয়েই এ বাসা থেকে চালাতেন তাদের মাদকের ব্যবসা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
/অ