দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সন্দেহজনক ভাবে চারজনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো জানায়নি তারা। এরইমধ্যে আদালত চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি‘ ডিবিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রীল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমান টাকা এবং স্বর্ণলঙ্কার চুরি হয়। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মালখানা থেকে ৩৭ লাখ টাকা সহ ১১ভরি স্বর্ণ ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সিআইডি পিবিআই সহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সঙ্গে কি কি চুরি হয়েছে তারও বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এফএইচ/