দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওমর ফারুক উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে ও নুসরাত খানম উপজেলার হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে।
নিহত শিশু ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, নাতি ওমর ফারুককে ঘরের উঠানে বসিয়ে রেখে ওমর ফারুকের মা পুকুরে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন ওমর ফারুক উঠানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ওমর ফারুকের দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নুসরাত খানমের পিতা মশিউর হাজরা বলেন, বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটছিলো। আর এই ভেকু মেশিন দেখতে যায় নুসরাত। ভেকু মেশিন দেখে নুসরাত বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ১১ টার দিকে বিজয় মাস্টারের মাছের ঘেরের পানিতে পড়ে যায়। পাশের বাড়ির শিশু জোনায়েদ নুসরাত পানিতে পড়ে যাওয়ার বিষয়ে খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে মাছের ঘের থেকে নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
/অ