দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে দাদির সঙ্গে ঘুরতে বেরিয়ে কালিগঙ্গা নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আলী আজগর মন্ডলের ছেলে জুনায়েদ মন্ডল (২ বছর) ও আলী আকবর মন্ডলের ছেলে জামিল মন্ডল। শিশু দুইজন সম্পর্কে দুই ভাই।
পরিবার জানায়, সকাল সাড়ে সাতটার দিকে দাদির সঙ্গে ঘরে বাইরে বের হয় দুই শিশু। কিছুক্ষণের মধ্যে অগোচরে তারা নদীর পাড়ে চলে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে নদীর পাড়ে ভেসে থাকা অবস্থায় প্রথমে জামিল এবং পরে কিছু দূরে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তদন্ত চলছে।
এবি/