দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের রামপ্রসাদ দেবনাথ ও অপর্ণা দেবনাথ দম্পতির মেয়ে সুস্মিতা দেবনাথ এবং মৃত উত্তম দাস ও ভারতি দাসের মেয়ে রিয়া দাস। তারা প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুই শিশু দুপুরে একসঙ্গে পুকুরে স্নান করতে যায়। বেশ কিছুটা সময় পরও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পুকুরে খোঁজার একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি মিজানুর বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় পরিবার ও এলাকার সবার মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আরএ