দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে মোবাইল কেনার টাকা না পেয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন রাকিবুল ইসলাম (১৯) নামের এক যুবক। বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না দিয়ে ফাঁস দেন যুবক।
নিহত রাকিবুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের উঁচুটিয়া গ্রামে। সে ওই গ্রামের গ্রিল মিস্ত্রী মো. আবু হানিফের ছেলে।
নিহতের বাবা আবু হানিফ বলেন, আজ দুপুরে আমি দোকান করে বাড়িতে খেতে আসি। তখন রাকিবুলের মায়ের কাছে শুনেছি কিছু টাকা চেয়েছে মোবাইল কিনবে। আমি এ বিষয়ে আর কিছু বলিনি। পরে খাবার শেষ করে আবার দোকানে চলে যাই। যাওয়ার পথেই শুনি তার এই দুর্ঘটনা।
তিনি আরও বলেন, রাকিবুল ইসলাম জাগীর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। বেশ কিছুদিন ধরেই রাকিবুল মোবাইলের জন্য মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয় মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ কারণে মা-বাবার সঙ্গে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ