দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে চতুর্থ শ্রেণির ৯ বছরের এক কন্যা শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আহত ওই শিশুকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
আটক বৃদ্ধ আব্দুল কুদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীবেন্দ্রনাথ সিংহ জানান, ওই শিশুর বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে তার দাদা-দাদির কাছে থাকতেন। আব্দুল কুদ্দুস সেই গ্রামে থেকে কৃষি কাজ করতেন। বুধবার দুপুরে একটি নির্মাণাধীন বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে গেটের সামনে থেকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশী একজন বিষয়টি দেখতে পেয়ে লোকজন ডেকে আনলে অভিযুক্ত কুদ্দুস শিশুটিকে দোতলার ছাদ থেকে ফেলে দেয়।
পরে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে।
/অ