দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে ট্রাকচাপায় আ. মমিন মোল্লা (৪৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার পাকারমাথা-বটতলী রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. মমিন মোল্লা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বটতলী থেকে পাকারমাথার দিকে খাদ্যবোঝাই একটি ট্রাক আসছিল। একই সময়ে পাকারমাথা থেকে বটতলীর দিকে একটি ভ্যান তিনজন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে একটি রাইস মিলের সামনে ট্রাক ও ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আ. মমিন মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জয়পুরহাট থানার এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে হাসপাতালে গিয়ে জানা যায় ভ্যানচালক মারা গেছেন। আহত শিশুসহ তিনজনের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।
এবি/